সানজিদা নাহার শিখা Sanjida Nahar Shikha রেজাউল হক তোমার জন্য আজও শিউলি ফোটে ; তোমার জন্য আজও বকুল গন্ধ বিলায় ; আজও পুকুর পাড়ে আমি বসে থাকি শুন্য হাতে , একজোড়া বালিহাঁস বার বার ফিরে চায় । এক ঝাঁক চোখ আজও খুঁজে ফেরে তোমায় ; তোমার ছড়ানো আভার দীর্ঘ সরল পরশ যেন চারিদিকের শান্ত মুর্ছনার সুললিত সুর , মুহুর্তেই থেমে যায় শত শতাব্দীর জমানো আক্রোশ । কেন তুমি নেই ? কেন আর নুপুরের তীক্ষ্ণ শব্দে শিশিরের ঘুম ভাঙ্গে না ? কেন দ্বীপ নিভে যায় ? কেন এক জোড়া অশ্রুসজল চোখের জবাব মেলে না । সেইতো ছিলে তুমি , আলতা রাঙ্গা দুপায়ে স্নিগ্ধ সবুজ মাঠ পেরিয়ে উঠোনের দরজার পাশে মেহেদী পাতার লাল টুকটুক রঙ , গোলাপ ফুলের নকশা তোমার কোমল হাতে ফুটে উঠতো অনায়াসে । বইয়ের পাতার সাথে তোমার কত কথা হতো , কত কবিতা , কত ছন্দ আর গানের পাখি ছিলে তুমি ; কারও স্ব...